শ্রমিকদের কল্যাণে চাতলা মণ্ডলে একাধিক ধূপঘরের শিলান্যাস কিশোর

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : চা শ্রমিকদের সামাজিক ও দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাতলা মণ্ডলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক নতুন ধূপঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার চাতলা মণ্ডলের বিভিন্ন জিপি এলাকায় একাধিক ধূপঘরের শিলান্যাস করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ।এদিন ভরাখাই-গুঙ্গুর জিপির ভরাখাই চা বাগানের বনদুর্গা মন্দির সংলগ্ন এলাকায় একটি নতুন…

Read More

ভোলাগিরি আশ্রমে স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজের প্রথম তিরোধান তিথি পালিত

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বুধবার শিলচর রাঙ্গিরখাড়ী স্থিত ভোলাগিরি আশ্রমে অভিনব শ্রীশ্রী শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজের প্রথম তিরোধান তিথি নানা সনাতনী নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়ে পালিত হয়। ভোর পাঁচটায় মঙ্গলারতি, সকাল আটটায় গুরুপূজা, দুপুর ১১টায় শ্রদ্ধাঞ্জলি সভা এবং দুপুর ১২টায় সাধুভান্ডারা ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এদিন সমবেত প্রার্থনারও আয়োজন করা হয়।…

Read More

এরালিগুলের দীনদয়াল কলেজে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে অবস্থিত কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেন্দ্রের উদ্যোগে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার একটি ভর্তি-সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহাবিদ্যালযের বর্তমান স্নাতক কোর্সের শিক্ষার্থী এবং এরালিগুল ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের…

Read More

শ্রীভূমিতে জনগণনার  চার্জ-ভিত্তিক সংশয় দূরীকরণ শিবির 

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শ্রীভূমি জেলার চলতি জনগণনার প্রথম পর্যায় অর্থাৎ হাউস লিস্টিং-এর অংশ হিসেবে  জেলাজুড়ে  বিভিন্ন স্থানে চার্জ-ভিত্তিক সংশয় দূরীকরণ শিবির এবং গণনাকারীদের দ্বারা প্রস্তুতকৃত লেআউট ম্যাপ যাচাইকরণের কাজ জোরকদমে চলছে। এই প্রশিক্ষণ ও পর্যালোচনামূলক শিবিরে ক্ষেত্রস্তরে কাজ করার সময় গণনাকারীরা যে সমস্ত সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, সেগুলির পুঙ্খানুপুঙ্খ সমাধান করা…

Read More

নিলামবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়ালেন আমিনুর রশিদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নিলামবাজারে সড়ক দুর্ঘটনায় মৃত যুবক রাজু নাথের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি মৃত যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। কঠিন এই সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিধায়ক। পরিবারকে সান্ত্বনা দিয়ে আমিনুর রশিদ…

Read More

গরু আটককে কেন্দ্র করে ভগবাননগরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : গরু আটককে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়ক সংলগ্ন ভগবাননগর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিএসএফের হাতে কয়েকটি গরু আটক হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জওয়ানদের বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের পরিস্থিতিতে পৌঁছায়। ক্ষুব্ধ স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।…

Read More

মনোহর লাল খট্টরের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক, বিদ্যুৎ ও নগর উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা

২৬ আগস্ট : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ, স্বরাষ্ট্র ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অসমের বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন এবং দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বিদ্যুৎ…

Read More

নারী সমতা দিবস দুই বিশিষ্ট মহিলাকে সম্মাননা প্রদান লায়ন্স ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নারী সমতা দিবস উপলক্ষে বরাক উপত্যকার দুই বিশিষ্ট ও সফল মহিলাকে সম্মান জানাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শিক্ষা ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বরূপা ভট্টাচার্যকে শিক্ষাক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং সমাজের প্রতি…

Read More

ফুটবল তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে করুণ পরিণতি হল এক কিশোরের। বুধবার শিলচরের দুধপাতিল এলাকায় নদীতে তলিয়ে যায় ১৪ বছরের রোহিত সিং। ঘটনার পর থেকে তার সন্ধানে নদীতে তল্লাশি চালানো হলেও এখনও তার কোনও খোঁজ মেলেনি। জানা গেছে, রোহিত সিং শিলচরের কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার পরিবারের বাড়ি সোনাই…

Read More

বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির দাবি এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাদুর্গত এলাকার ছাত্রছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ভর্তির দাবিতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র আসাম রাজ্য কাউন্সিল। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনে এবং তা সমাধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলটি…

Read More